শবে বরাতে মিস্টিমুখ: ফ্রাইড মিল্ক



শবে বরাতে মিস্টিমুখ করার রয়েছে গভীর তাৎপর্য। সব বাড়িতেই ফিরনি, হালুয়া, সেমাই, জর্দ্দার মত পরিচিত মিস্টিদ্রব্যের দেখা পাওয়া যাবে। তবে প্রথাগত মিস্টি জাতীয় খাবারের বাইরে গিয়ে মেন্যুতে একটু ভিন্নতা আমরা সবাই চাই।

আর তাই এদিন মিস্টিমুখ করতে মেন্যুতে রাখতে পারেন ‘ফ্রাইড মিল্ক’। আসুন দেখে নেয়া যাক ফ্রাইড মিল্কের রেসিপি;

উপকরণঃ

তরল দুধ            ৩ কাপ
চিনি                   ১/২ কাপ
কর্ন ফ্লাওয়ার        ১/২ কাপ
বাটার                 ১ টেবিল চামচ
লেবুর খোসা         সামান্য (গ্রেট করা)
ডিম                    ২ টি (ভাল করে ফেটিয়ে নেয়া)
ব্রেড ক্রাম            ভাজার জন্য

প্রণালী:
একটি সসপ্যানে দুধ, চিনি, কর্ণ ফ্লাওয়ার, মাখন পর্যায়ক্রমে মেশান। এরপর সসপ্যানটি চুলায় রেখে মাঝারি আঁচে জ্বাল দিন। মিশ্রনটি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। মিশ্রণটি যেন পুড়ে না যায়। মিশ্রনটি হালুয়ার মত গেলে নামিয়ে নিন। এবার একটি বেকিং ট্রেতে র‍্যাপিং  পেপার বিছিয়ে নিয়ে তার উপর মিশ্রনটি ঢালুন। ২ ঘন্টা ফ্রিজে রেখে মিশ্রনটী জমিয়ে নিন। মিশ্রণটি জমে শক্ত হয়ে গেলে চারকোণা টুকরো করে কেটে নিন।
অপর একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। টুকরাগুলো ফেটানো ডিমে মাখিয়ে তার উপর ব্রেড ক্রামের প্রলেপ দিন। এরপর মাঝারি আঁচে ডুবো তেলে ভাজুন যতক্ষণ না পর্যন্ত টুকরোগুলো  সোঁনালি বা বাদামি রং এর হয়। এবার পরিবেশন করুন ফ্রাইড মিল্ক।