সকালের নাস্তায় স্বাদবদলে স্প্যানিশ অমলেট


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সকালের ব্যস্ততায় নাস্তার সময় ডিম আমাদের প্রতিদিনের খাবার। কিন্তু একই ধরনের ডিম ভাজা খেতে খেতে আমরা অনেকেই বিরক্ত হয়ে গেছি। তাই চাই একটু ভিন্ন ধরনের কিছু, যা একই সাথে হবে মজাদার আর তৈরিও হয়ে যাবে ঝটপট।
আদি ও অকৃত্রিম অমলেটের মাঝখানে যদি ভরে দেওযা যায় পছন্দের সবজির পুর, তাহলেই তৈরি স্প্যানিশ অমলেট। আসুন দেখে নেই এই অমলেট তৈরিতে কি কি লাগছে;

উপকরণ

ডিম                                                    ৩ টি
ক্যাপসিকাম মিহি কুচি                     আধা কাপ
আলু গোলগোল পাতলা করে কাটা    আধা কাপ
পেঁয়াজ কুচি                                    আধা কাপ
গোলমরিচের গুঁড়া                           ১ চা-চামচ
পনির                                             ২ টেবিল-চামচ (ইচ্ছা‌)
লবণ                                              পরিমাণমতো
তেল বা বাটার                                ২ টেবিল-চামচ

প্রণালি

প্রথমে আলু ও পিয়াজ একসাথে মিশিয়ে তেলে হালকা ভেজে নিন। গোলমরিচ আর লবণ দিয়ে ডিম ভালোভাবে ফেটিয়ে নিন। বাকি সব উপকরণ হালকাভাবে মিশিয়ে নিন। বড় ননস্টিক প্যানে বাটার গলিয়ে নিন। ডিমের মিশ্রণ ছেড়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে ১৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে দেখে নিন যাতে নিচে পুড়ে না যায়। গরম গরম নামিয়ে ক্যাচাপ কিংবা পরোটা বা রুটির সঙ্গে খান।