আম এক সুমিষ্ট ফল হিসেবে সবাই জানি আমরা। আমের রয়েছে নানাধরনের পুষ্টিগুণ। কিন্তু এই আম আবার অধিক পরিমানে খেলে তা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে।
এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, অতিরিক্ত আম খেলেও শরীর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।
চলুন দেখে নেয়া যাক সেগুলো।
১। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ক্যালোরি। যারা স্থুলতা বা ওবেসিটির সমস্যায় ভুগছেন, তাদের আম এড়িয়ে চলা উত্তম।
২। অতিরিক্ত পরিমাণে আম খেলে হজমের সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়াও, অতিরিক্ত আম খাওয়ার ফলে গ্যাসটাইট্রিসের সমস্যাও দেখা দিতে পারে।
৩। আম রক্তে চিনির মাত্রা বহুগুণ বাড়িয়ে তোলে। সে জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের পক্ষে আম খাওয়া মোটেই নিরাপদ নয়। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে তাই আম খান নিয়ম মেনে।
৪। এছাড়াও, যাদের ত্বকে অ্যালার্জির প্রবণতা আছে, তাদের আম এড়িয়ে চলাই ভাল। আম খেলে ত্বকে জ্বালা, চুলকানি, র্যাশ বেরনোর মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে।
৫। আবার, এমন অনেকেই আছেন আম রস (জুস) করে খান। এতে আমে থাকা ফাইবার নষ্ট হয়ে যায়। ফলে শরীরের জন্য প্রয়োজনীয় আমের ফাইবারের গুণাগুণ পাওয়া যায় না।
এসব নিয়ম মেনে আম খান এবং শরীরকে সুস্থ রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

