কিভাবে চিনবেন পঁচা ডিম?


paperslife

কমবেশি সবাই ডিম খেতে পছন্দ করে। তাছাড়া ডিমে রয়েছে প্রোটিন। ডাক্তারও পরামর্শ দিয়ে থাকেন ডিম খেতে। অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবারের তুলনায় ডিমের দাম কম।

ডিম পুষ্টিগুণসমৃদ্ধ একটি খাবার। ডিমের মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, বি৫, বি১২, বি৬, ডি, ই, কে, ফোলেট, ফসফরাস, সেলিনিয়াম, ক্যালিয়াম ও জিংক। প্রতিটি ডিমের মধ্যে রয়েছে পাঁচ গ্রাম প্রোটিন। তাই বডিবিল্ডার্সরা প্রতিদিন ডিম খান।

ডাক্তারও ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া ডিমে যে প্রোটিন আর ভিটামিন রয়েছে এত কমে আর কিছুতে পাওয়া যাবেনা। তাই সবার উচিত প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া।

পছন্দের এই ডিম অনেক সময়ই নষ্ট হয়। তাই ডিম কেনার সময় একটু দেখে কিনবে হবে। খোসার ভেতরে ডিম নষ্ট হয়ে গেলে বুঝার উপায় কী। কিছু ঘরোয়া উপায়ে বুঝা যাবে ডিম নষ্ট কিনা।

জেনে নিন কীভাবে বুঝবেন পচা ডিম-

পানি দিয়ে পরীক্ষা:

ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

ডিম সেদ্ধ:

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেয়া যায় ডিমটি নষ্ট।

আলো:

নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে:

ডিমটিকে একটি সমান প্লেটের ওপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।

একটু পরীক্ষা করে নিলেই পঁচা নষ্ট ডিম খাওয়ার হাত থেকে বাঁচা যাবে। এর জন্য দরকার একটু সচেতনতা। সচেতনতাই সুস্থ রাখতে সাহায্য করে।