খালি পেটে লিচু খেলে হতে পারে বিষক্রিয়া


paperslife

চলছে গ্রীষ্মকাল। আর গ্রীষ্ম নিয়ে আসে আম জাম কাঁঠাল লিচু সহ রসালো আর সুস্বাদু সব ফলের সমাহার। লাল রসালো লিচুর নাম শুনতেই কেমন জল চলে আসে জিভে!!

কিন্তু পাকা লিচু ঠিক যতটা সুস্বাদু কাঁচা বা আধপাকা লিচু ঠিক ততটাই ক্ষতিকর। লিচু ভালোভাবে পরিপক্ব না হলে এতে হাইপোগ্লাইসিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে।

এইরকম আধপাকা লিচু খালি পেটে খেলে শরীরে হাইপোগ্লাইসিন বিক্রিয়ার মাধ্যমে একরকম বিষক্রিয়া ঘটে (methylene cyclopropylglycine) যা রক্তে থাকা গ্লুকোজ এর মাত্রা কমিয়ে দেয়।

বিশেষত শিশুদের এর জন্য বমি আর খিঁচুনি শুরু হয়। অনেকে জ্ঞানও হারিয়ে ফেলে এবং এই অবস্থায় থাকা অর্ধেকের বেশী শিশু প্রানও হারায়।

বহুদিন আগের ক্যারিবিয়ান দ্বীপের বিভিন্ন গবেষণা থেকে অপরিপক্ব লিচু বা লিচুজাতীয় ফল খেয়ে যে বিষক্রিয়ায় বহু শিশু মারা যায় এমন তথ্য উঠে আসে।

লিচু খেয়ে শিশুমৃত্যুর খবর গত কয়েক বছরে ভারত এবং বাংলাদেশেও শোনা গেছে।

তাই অপরিপক্ব লিচু এবং খালি পেটে লিচু খাওয়া থেকে বিরত থাকার সতর্ক থাকা জরুরি। এতে শারীরিক ক্ষতির পরিমাণ কমে আসবে।