টাটকা মাছ চিনবেন যেভাবে


paperslife

কথায় আছে, মাছে ভাতে বাঙালি। এই বাঙালি যদি সতেজ মাছ না খায় তবে হয় কি করে। সতেজ মাছ খেতে হলে বাজার থেকে টাটকা মাছ আনতে হবে।

কিভাবে চিনবেন মাছগুলো সতেজ কিনা!

মাছের গন্ধ:
টাটকা মাছে কখনও গন্ধ থাকে না, তবে তা যদি সাগর বা পুকুরের পানির গন্ধ হয়, তাহলে অবশ্য আলাদা কথা। এজন্য মাছ কেনার সময় অবশ্যই গন্ধের বিষয়টি বিবেচনায় রাখুন।

মাছের চেহারা:
লাল ফুলকা, স্বচ্ছ চোখ আর মাছের গায়ের চকচকে আঁশ আছে কিনা দেখুন, যদি থাকে তবে মাছ কিনুন। এতে আপনি টাটকা মাছ পাবেন।

মাছটি একটু টিপে দেখুন:
মাছ বিক্রেতার অনুমতি নিয়ে মাছের গায়ে আঙুল দিয়ে একটু টিপে দেখতে পারেন। যদি এতে একটু গর্তের মতো হয়ে থাকে, তাহলে বুঝতে হবে মাছটি তেমন টাটকা নয়।

কমবেশি সবাই আমরা মাছ খাই, খেতে পছন্দ করি। কিন্তু পছন্দের মাছ যদি টাটকা না হয় তবে খেয়ে স্বাদ পাওয়া যায় না। বাজারে এত মাছের মধ্যে জেনে বুঝে টাটকা মাছ কিনলে স্বাদের মাছটি তৃপ্তি নিয়ে খাওয়া যাবে।