স্বাদ বদলে হয়ে যাক ফুলকপির ফ্রাইড রাইস


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

শীতের সবজি বলতে আমরা অনেকেই শুধু ফুলকপিই বুঝি। লকপির রোস্ট,পাকোরা মোটকথা ফুলকপির নানা পদ চুটিয়ে খাওয়ার সময় এটাই। তবে এসব খেতে খেতে যারা বিরক্ত হয়ে পড়েছেন আজকের রেসিপি আপনাদের জন্য।

আসুন দেখে নেই ফুলকপির ফ্রাইড রাইস তৈরিতে কি কি লাগছে;

উপকরণ;
ফুলকপি ১টি (মাঝারি)
ডিম ৩টি (তেলে দিয়ে ঝুরি করে নিন)
মুরগির বুকের মাংস ১ কাপ (কিউব করে কাটা)
বরবটি ১ কাপ
গাজর ১ কাপ
ময়দা ২ টেবিল চামচ
সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
পেঁয়াজ পাতা পরিমাণমতো
লবণ পরিমাণমতো
তেল ৩ টেবিল চামচ
ম্যাগি সস ২ চা-চামচ

প্রণালি
ফুলকপি পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিতে হবে। প্যানে তেল দিয়ে মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। গাজর ও বরবটি দিতে হবে। সয়া সস, গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিন। ভালো করে মেশাতে হবে। তারপর ব্লেন্ড করা ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। ভালো করে মিশিয়ে পেঁয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে।