এক কাপ কফির দাম প্রায় ৬০০০ টাকা!


paperslife

সম্প্রতি আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি ক্যাফেতে এক বিশেষ ধরনের কফি বিক্রি করা হচ্ছে। যার প্রতি কাপের মূল্য ৭৫ ডলার। যা বাংলাদেশি মূল্যে প্রায় ৬০০০ টাকা।

ক্লাচ কফির ওই কোম্পানির জানিয়েছে যে, পানামাতে তৈরি এক প্রকার উচ্চ জাতের বিন থেকে তৈরি বলেই ওই কফির এত দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, এলিডা গেইশা ন্যাচারাল নামের  কফি বিনটি প্রতি পাউন্ড ৮০৩ ডলারে বিক্রি হয়েছে। এবং বিশ্বে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কফি হিসেবেও রেকর্ড গড়েছে এটি।

এই কফির সম্বন্ধে কোডি মেলিসা গডইউন নামের বিবিসির একজন জানান, ক্লাচ কফি দুটো একই রকম কাপে ঢেলে দিচ্ছিল দুরকমের কফি – যার একটার দাম ৭৫ ডলার, অন্যটি মাত্র ৪ ডলার। তাছাড়া, খালি চোখে দেখে দুটো আলাদা করা খুবই মুশকিল। আর এজন্যই গ্রাহকদের দুটোতেই চুমুক দিয়ে বলতে বলা হচ্ছে – কোন কফিটা বেশি দামী মনে হচ্ছে তাদের।

এছাড়াও, বিবিসির এই প্রতিবেদক বলছেন, সাধারণ কফির চেয়ে এর স্বাদের ভিন্নতা অবশ্যই আছে। কিন্তু সেটা কি এতটাই আলাদা যে মানুষ এক কাপের জন্য ৭৫ ডলার মূল্য দিতে হবে?

এ বিষয়ে, ক্লাচ কফির মালিক বো থিয়ারা বলছেন, এই কফি বিনটা বেস্ট অব পানামা প্রতিযোগিতায় সেরা হয়েছে। এবং এই প্রতিযোগিতাটা কফির দুনিয়ায় গ্র্যামি অ্যাওয়ার্ডের সঙ্গে তুলনীয়, কাজেই বুঝতেই পারছেন কি কারণে এটি ভিন্নতর।

বো থিয়ারা আরও জানান, সারা দুনিয়ায় এই কফিটা তৈরিই হয়েছেই মাত্র একশো পাউন্ড। যার মধ্যে তার কোম্পানি কিনেছে দশ পাউন্ড, যা থেকে মাত্র আশি কাপ কফি তৈরি করা যাবে।  বো থিয়ারা বলেন তার কোম্পানি ৭৫ ডলারের ওই দামী কফি এ পর্যন্ত ২০ কাপ বিক্রি করেছে। এছাড়াও, গ্রাহকদের টেস্ট করাতে খরচ হয়েছে আরও প্রায় ২০ কাপ।

এছাড়াও, এই কফিগুলো আলাদা আলাদা প্যাকেটে করে রাখা হচ্ছে তালাবন্ধ সেফের ভেতর।