ভিন্ন স্বাদের অরেঞ্জ পুডিং


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পুডিং খেতে আমরা অনেকেই ভালবাসি। তবে একই স্বাদের পুডিং খেতে খেতে আমর আনেকেই বিরক্ত হয়ে যাই। তাই ক্ষেত্রে সহজ সমাধান হতে পারে অরেঞ্জ পুডিং।

আসুন দেখে নেই অরেঞ্জ পুডিং তৈরিতে কি কি লাগছে;

উপকরন
গুড়া দুধ        ১ কাপ
পানি             ১ ১/২ কাপ
ডিম             ৪ টি
চিনি             ৩/৪ কাপ বা নিজের পছন্দ মত
কমলার রস   ১/২ কাপ
কমলার খোসা কুচি    ১ চা চামচ
ক্যারামেল এর জন্য
চিনি              ২ টে: চামচ
পানি             ২ চা চামচ
জর্দার রং     সামান্য ( না দিলেও চলবে)

প্রণালী;
প্রথমে যে পাত্রে পুডিং করবেন সেই পাত্রে ২ টে: চামচ চিনি, ২ চা চামচ পানি ও পরিমান মতো জর্দার রং মিশিয়ে হাল্কা আঁচে চুলায় দিন। চিনি টা জাল হয়ে ঘন হয়ে গেলে পাত্র টি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ক্যারামেল টা ছড়িয়ে দিন এবং পাত্র টি এক পাশে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। ( জর্দার রং দিলে ক্যারামেল এর চিনি টা পুড়ার দরকার নাই নইলে অরেঞ্জ কালার টা নস্ট হয়ে যাবে)

কমলার খোসা কুচি করতে গ্রেটার এর সবচেয়ে ছোটো দিকে কমলার উপরি ভাগ টা ঘুরিয়ে ঘুরিয়ে ঘসে নিলেই খোসা ঝুরি হয়ে পরবে।

এবার পানি দিয়ে দুধ গুলে জাল দিয়ে ঠান্ডা করে রাখুন। তারপর কমলার রস, চিনি, ডিম একসাথে ব্লেন্ড করুন এরপর দুধ দিয়ে ব্লেন্ড করুন। সব শেষে কমলার খোসা কুচি দিন। এখন ক্যারামেল করা পাত্রে মিস্রন টি ঢেলে পাত্রের ঢাকনা লাগিয়ে দিন।
এখন একটি বড় হাড়িতে পানি নিয়ে তারমধ্যে একটা তরকারির বোল রাখার স্টিলের স্টেন্ড বসিয়ে তারউপর পুডিং এর পাত্র টি বসিয়ে দিন এবং হাড়ি টি তে ঢাকনা দিন। খেয়াল রাখবেন হাড়ির পানি টা যেন পুডিং এর পাত্রের অর্ধেক পর্যন্ত আসে। এখন মধ্যম আঁচে ২৫-৩০ মিনিট চুলায় রাখুন।

২৫-৩০ মিনিট পর ঢাকনা সরিয়ে একটা কাঠি বা ছুরি পুডিং এ ঢুকিয়ে দেখবেন যদি ছুরি টি পরিস্কার থাকে তাইলে বুঝবেন পুডিং হয়ে গেছে আর ছুরির গায়ে মিস্রন টি লেগে থাকলে আরও ৫-১০ মিনিট চুলায় রাখবেন। পুডিং হয়ে গেলে পাত্র টি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছুরি দিয়ে চারপাশ ছাড়িয়ে একটি প্লেট পাত্রের মুখে বসিয়ে পাত্র টি উল্টে দিয়ে পুডিং বের করে নিন। হয়ে গেল ওরেঞ্জ পুডিং।