লিভার সুস্থ রাখতে যা খাবেন!


paperslife

আজকাল প্রায় সবারই ফ্যাটি লিভারের সমস্যা দেখা যায়। যার কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়। অতিরিক্ত চর্বি তাড়াতে সারা বছরই ডায়েট করেন অনেকে। অলসতাকে দূরে সরিয়ে একটুখানি সচেতনতা অনেকখানি সুস্থ থাকতে সাহায্য করে।

আধুনিক জীবনযাত্রা, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে যেসব অসুখ সহজেই শরীরে বাসা বাঁধে তার অন্যতম ফ্যাটি লিভার।

সুস্থ থাকতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণ না করলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। এজন্য সকলের উচিত ওজন নিয়ন্ত্রণে রাখা।

এখন রমজান মাস। এই রমজান মাসে খাওয়ার সময় পরিবর্তন হওয়ায় ডায়েটেও সময় পরিবর্তন হয়। তাই যাদের লিভারের অতিরিক্ত চর্বি রয়েছে তারা কীভাবে রোজায় ডায়েট করবেন!

ফ্যাটি লিভারে আক্রান্তরা রোজায় যেসব খাবার নিয়ে সচেতন থাকবেন-

যাদের ফ্যাটি লিভারে আক্রান্ত তারা ইফতারে তেলেভাজা কোন খাবার খাবেন না।

লিভারের অতিরিক্ত চর্বি থাকলে যদি দুধ খেতে চান, তবে ফ্যাট ফ্রি দুধ খেতে পারেন।

বিরিয়ানি, তেহারি, ফ্রাইড চিকেন খাবেন না।

মাছ বা মুরগির মাংস খেতে পারেন, তবে গরু, খাসির মাংস, ভেড়ার মাংস খাওয়া যাবে না।

ফল বা ফলের রস, সবজি, ভাত, ওটস, চিড়া ,খই, ছোলা, সুপ, সবজি খিচুড়ি (কম তেলে রান্না) থেতে পারেন।

চিকেন স্যান্ডউইচ (মেয়নেজ ছাড়া), মোমো, ভাপে তৈরি পিঠা, চিতই পিঠা, প্যানকেক ইত্যাদি খেতে পারবেন।

সুস্থ থাকতে হলে অবশ্যই সচেতন থাকতে হবে। সচেতনতা জীবনকে অনেক সুন্দর করে তোলে। তাই সচেতন থাকুন, খেয়াল রাখুন খাদ্যাভ্যাসে আর সুস্থ সতেজ থাকুন।